ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

রাজধানীর ২৫ ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু

ads

রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নগরীর ২৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কর্মসূচি শুরু করা হয়েছে। শনিবার সকালে মোহাম্মদপুর ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ‘শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।


উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা শহরে মশা নিয়ন্ত্রণে জনবল সংকট রয়েছে। ফলে পুরো নগরীতে কার্যকরভাবে মশা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তবে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নগরবাসীর জনস্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


প্রশাসক আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদার করা হয়েছে। ‘পরিষ্কার স্কুল, মশা নেই, (Clane School, No Mosquito) _এই লক্ষ্য সামনে রেখে স্কুল-কলেজের আশপাশে জমে থাকা পানি, আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিদর্শন করা হবে।


তিনি বলেন, এখন থেকে প্রতি শনিবার চিহ্নিত ২৫টি ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান চালানো হবে। এই অভিযানে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রমও পরিচালিত হবে।


ডিএনসিসি প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। ব্যক্তিগত সচেতনতা এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।


অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

ads
ads
ads

Our Facebook Page